| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৩ ২১:৩৬:২৬
হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের কয়েকটি অঞ্চলে বজ্রসহ ঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রসহ ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এ ছাড়া নাজরানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জাজান প্রদেশের আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ ও সামতাহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই ধরনের আবহাওয়া জাজান শহর ও ফরাসান দ্বীপপুঞ্জেও দেখা দিতে পারে।

আসির প্রদেশের আভা, খামিস মুশাইত, আহাদ রুফাইদাহ, সারাত উবাইদাহ, আল হারজাহ, দাহরান আল জানুব, আল নামাস, আল ফারশাহ, তানোমাহ, রিজাল আলমা, বারিক, মাহায়িল আসির, আল মাজারদাহ ও বলকারন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি নিম্নাঞ্চল, উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি আবহাওয়া সতর্কতা মেনে চলা এবং উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে ভারী বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং পানি জমে থাকা সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...