| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৩ ২১:০৪:১১
রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী রোববার জারি হতে যাচ্ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপন প্রকাশের পরই নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

নতুন পে-স্কেলে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১০০ শতাংশ বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলেও বর্ধিত বেসিকের পুরো সুবিধা একবারে পাওয়া যাবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই তিন ধাপে নতুন বেসিক বাস্তবায়ন করা হবে।

তিন ধাপে বাড়বে মূল বেতন

নতুন পে-স্কেলে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বর্ধিত বেসিকের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।

অন্যদিকে, প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত বেসিকের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।

উদাহরণ হিসেবে, ২০তম গ্রেডের বর্তমান বেসিক ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হচ্ছে। অর্থাৎ বেসিক বাড়ছে ১১ হাজার ৭৫০ টাকা। এর ৫০ শতাংশ অর্থাৎ ৫ হাজার ৮৭৫ টাকা প্রথম ধাপে যোগ হলে বেসিক দাঁড়াবে ১৪ হাজার ১২৫ টাকা।

দ্বিতীয় ধাপে আরও ২ হাজার ৯৩৭ টাকা ৫০ পয়সা যোগ হয়ে বেসিক হবে ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা। তৃতীয় ধাপে একই পরিমাণ যোগ হলে বেসিক দাঁড়াবে ২০ হাজার টাকা।

প্রথম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকা থেকে বেসিক হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। বাড়তি ৭৮ হাজার টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৩১ হাজার ২০০ টাকা প্রথম ধাপে যোগ হয়ে বেসিক হবে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা। দ্বিতীয় ধাপে ২৩ হাজার ৪০০ টাকা যোগ হয়ে হবে ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং তৃতীয় ধাপে আরও ২৩ হাজার ৪০০ টাকা যোগ হয়ে চূড়ান্ত বেসিক দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

এ ছাড়া নবম গ্রেডে বর্তমান ২২ হাজার টাকা থেকে বেসিক বেড়ে হবে ৪৪ হাজার টাকা। তিন ধাপে এই বেতন দাঁড়াবে যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা এবং ৪৪ হাজার টাকা।

নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালে

নতুন পে-স্কেলে শুধু বেসিক বেতন নয়, বিভিন্ন ভাতাও গুরুত্বপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন হারে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

অর্থাৎ ২০২৭ সালের জুলাইয়ে পুরো নতুন বেসিক কার্যকর হওয়ার পরও নতুন হারে ভাতার পূর্ণ সুবিধা পেতে চাকরিজীবীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

নতুন বেতন ও ভাতা কার্যকর হলে চাকরিজীবীদের মোট মাসিক আয় বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে প্রকৃত আয় কর্মস্থল, গ্রেড ও প্রাপ্য বিভিন্ন ভাতার ওপর নির্ভর করবে।

উদাহরণ হিসেবে, ঢাকায় নতুন নিয়োগ পাওয়া ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেসিক ২০ হাজার টাকা হলে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করে মোট মাসিক আয় প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা বা তার বেশি হতে পারে।

একইভাবে, ১৩তম গ্রেডের একজন নতুন সহকারী শিক্ষকের বেসিক ২৪ হাজার টাকা হলে প্রযোজ্য সব ভাতা যুক্ত করে মোট মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা হতে পারে। ১০ম গ্রেডে বেসিক ৩২ হাজার টাকা হওয়ায় ভাতাসহ মোট আয় ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

৯ম গ্রেডের একজন নতুন কর্মকর্তার বেসিক হবে ৪৪ হাজার টাকা। ঢাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া হিসেবে ২২ হাজার টাকা যোগ হলে শুধু বেসিক ও বাড়িভাড়া মিলে দাঁড়াবে ৬৬ হাজার টাকা। এর সঙ্গে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতা যুক্ত হলে মোট মাসিক আয় প্রায় ৭০ হাজার টাকা হতে পারে।

তবে বর্তমানে কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন বেতন নির্ধারণের হিসাব কিছুটা ভিন্ন হবে। তাদের বর্তমান বেসিক, ইনক্রিমেন্ট, চাকরির মেয়াদ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে নতুন বেতন নির্ধারণ করা হবে।

সরকারের অতিরিক্ত ব্যয় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের ওপর বড় ধরনের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। বেতন, ভাতা ও পেনশনসহ নতুন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ধরা হয়েছে।

সরকারি কর্মচারী ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ নতুন বেতন কাঠামোর সুবিধার আওতায় আসবেন।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, একসঙ্গে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করা হলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতো। তাই রাজস্ব আয়, মূল্যস্ফীতি ও বাজেট সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার মতে, সরকারি অর্থ ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রেখেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...