| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৩ ২০:৪৭:৫২
তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর পর এবার চিনির বাজারেও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মূল্যস্ফীতির চাপ ও ব্যবসায়ীদের অতিমুনাফার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিএস স্টাডিজের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তেলের দাম বাড়ানোর পেছনে একাধিক কারণ থাকতে পারে।

তার মতে, দেশে মূল্যস্ফীতির চাপ রয়েছে, তবে শুধু তেল আমদানিকারকদের খরচ সমন্বয়ের জন্যই বারবার দাম বাড়ানো হচ্ছে, বিষয়টি এমন নয়। মূল্যস্ফীতির চাপ সার্বিকভাবেই মানুষের ওপর পড়ছে।

তিনি বলেন, সয়াবিন তেল আমদানির খরচ বেড়ে যাওয়ার কারণে দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে অনেক সময় এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিভিন্ন সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বাজারে চাপ সৃষ্টি করতে পারে।

ড. মিজানুর রহমানের ধারণা, ব্যবসায়ীদের একটি অংশ কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করে তেলের দাম বাড়ানোর পরিবেশ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, আমদানি ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির মতো বাস্তব কারণের পাশাপাশি বাজারে সিন্ডিকেটের প্রভাব এবং অতিমুনাফার প্রবণতাও নজরে রাখা প্রয়োজন।

এদিকে সয়াবিন তেলের দাম বারবার সমন্বয়ের কারণে ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। তেলের পর চিনির বাজারেও যদি একই ধরনের অস্থিরতা দেখা দেয়, তাহলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...