| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিপজ্জনক জলবায়ুর যুগে পৃথিবী!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৩ ২০:৩২:১৪
বিপজ্জনক জলবায়ুর যুগে পৃথিবী!

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এল নিনোর প্রভাবে পৃথিবী চরমভাবাপন্ন আবহাওয়ার এক বিপজ্জনক যুগে প্রবেশ করছে। খবর বিবিসির।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলমান এল নিনো গত সাত দশকের মধ্যে অন্যতম শক্তিশালী রূপ নিতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এল নিনোর প্রভাবে বৈশ্বিক আবহাওয়া ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। এর ফলে বিশ্বের কোনো কোনো অঞ্চলে তীব্র খরা দেখা দিতে পারে, আবার অন্য অঞ্চলে হতে পারে শক্তিশালী টাইফুন ও ভয়াবহ বন্যা।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রবণতার সঙ্গে এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা যুক্ত হলে বিভিন্ন অঞ্চলে চরম তাপপ্রবাহের ঝুঁকি আরও বাড়তে পারে।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এল নিনো ইতোমধ্যেই অস্বাভাবিক মাত্রা ধারণ করছে। তার ভাষ্য, বিজ্ঞান নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই, পৃথিবী এখন জলবায়ুর এক অজানা ও আরও উত্তপ্ত সীমানায় প্রবেশ করছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যে বৈশ্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এল নিনোর প্রভাবে মৃত্যুহার, বাস্তুচ্যুতি ও পরিবেশের ক্ষতি কমাতে বিভিন্ন দেশ আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করছে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো সতর্ক করে বলেছেন, এল নিনোর কারণে বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিতে তাই ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

কী এই এল নিনো?

এল নিনো একটি স্বাভাবিক জলবায়ুগত প্রক্রিয়া। এর সময় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর প্রভাবে বৈশ্বিক বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে বড় ধরনের পরিবর্তন ঘটে।

ফলে একদিকে কোনো অঞ্চলে খরা ও তাপপ্রবাহ দেখা দিতে পারে, অন্যদিকে অন্য অঞ্চলে অতিবৃষ্টি, বন্যা ও ঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...