৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ৯০ মিনিট শেষে এই ফলাফল দাঁড়ায়।
গ্রুপ ‘বি’র দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে পরাজিত হয়। অন্যদিকে সিরিয়া ১-০ গোলে ভারতের কাছে হেরে বাছাইপর্ব শুরু করেছিল।
ফলে মূল পর্বে ওঠার দৌড়ে টিকে থাকতে সিরিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পায়নি বাংলাদেশ। ৯০ মিনিটের লড়াই শেষে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে।
এই হারে গ্রুপ ‘বি’ থেকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে গেল।
আয়শা/
