বাংলাদেশে কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল প্রতিষ্ঠানটি
নিজস্ব প্রতিবেদক: ভারতের রেলপথে যানজট ও পণ্য পরিবহনে বিধিনিষেধের কারণে কয়লা পরিবহন ব্যাহত হয়েছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র। প্রতিষ্ঠানটির দাবি, কয়লাবাহী রেক চলাচলে বিঘ্ন ঘটায় কেন্দ্রটিতে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সমন্বয় করতে হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই প্রতিষ্ঠানটির প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময় থেকে বেশিরভাগ দিন গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।
আদানি পাওয়ার জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিনের অফ-পিক সময়ে উৎপাদন ও সরবরাহ কিছুটা কমিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) নিয়মিত অবহিত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, স্বাভাবিক মাত্রায় কয়লাবাহী রেক চলাচল নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছে তারা।
বিদ্যুৎ সরবরাহে প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে এবং গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আদানি পাওয়ারের দাবি, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমে গেছে। এর প্রভাব পড়েছে পুরো অঞ্চলের কয়লা সরবরাহ ব্যবস্থায়। ফলে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে।
গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি উৎপাদিত বিদ্যুৎ শুধু বাংলাদেশেই সরবরাহ করে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- মিটার নেই, বিদ্যুৎও ব্যবহার হয়নি, তবু ৬৯২ টাকার বিল
