| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৯:২৩:৪৯
দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে কয়েক দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় আজ ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়।

বুধবার (২ সেপ্টেম্বর) সোনা ও রুপার নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা। সে হিসাবে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে এক ভরি ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৩১৫ টাকা। এই মানের এক ভরি সোনার দাম প্রায় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর আগে ২৯ আগস্ট একই মানের সোনার দাম কমানো হয়েছিল ৭ হাজার ১১৫ টাকা। ফলে অল্প কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা, ২১ ক্যারেটের ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২৬ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ নতুন মূল্য কার্যকর থাকবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...