| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

৫৩ বছরে কতটা বদলেছে সরকারি চাকরিজীবীদের বেতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৭:১২:৩১
৫৩ বছরে কতটা বদলেছে সরকারি চাকরিজীবীদের বেতন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার পর ৫৩ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় এসেছে বড় পরিবর্তন। ১৯৭৩ সালে মাত্র ১৩০ টাকা সর্বনিম্ন মূল বেতন দিয়ে যে জাতীয় বেতন স্কেলের যাত্রা শুরু হয়েছিল, প্রস্তাবিত নবম পে-স্কেলে সেই সর্বনিম্ন মূল বেতন বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। একই সঙ্গে প্রথমবারের মতো সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকায় পৌঁছেছে।

স্বাধীনতার দুই বছর পর, যুদ্ধবিধ্বস্ত দেশের প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন স্কেল চালু করা হয়। তখন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ছিল ১৩০ টাকা।

এরপর ১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেতন কাঠামোয় পরিবর্তন আনা হয়। সব মিলিয়ে আট দফায় পরিবর্তনের পর মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে নবম পে-স্কেল।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে বেতন বেড়েছে ১৪২ শতাংশ। অন্যদিকে, প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও বাড়তি পেনশন সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

তবে নতুন পে-স্কেল নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে কিছু উদ্বেগও রয়েছে। তাদের মতে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে সরকারি ও বেসরকারি খাতের বেতন বৈষম্য আরও বাড়তে পারে। একই সঙ্গে বাড়তে পারে সামগ্রিক ব্যয়ের চাপ, যার প্রভাব পড়তে পারে বাজার ও মূল্যস্ফীতির ওপর।

বিশ্লেষকদের মতে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রভাব শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ থাকবে না। বেসরকারি খাতেও কর্মীদের বেতন বাড়ানোর চাপ তৈরি হতে পারে। এর ফলে উৎপাদন ব্যয় বাড়লে মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে নতুন পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বাড়তি ব্যয় মেটাতে রাজস্ব আদায় বাড়ানো জরুরি।

অর্থনীতিবিদদের ভাষ্য, রাজস্ব আয় না বাড়িয়ে ধার করে প্রতিবছরের অতিরিক্ত ব্যয় মেটানো হলে ভবিষ্যতে ঋণের সুদ পরিশোধের চাপও বাড়বে। এতে সরকারি ব্যয় ক্রমেই আরও ভারী হয়ে উঠতে পারে এবং এ ধরনের অর্থায়ন দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

তবে গত ৫৩ বছরে শুধু সরকারি চাকরিজীবীদের বেতনই বাড়েনি, একই সঙ্গে বেড়েছে দেশের অর্থনীতির আকারও। ১৯৭৩ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল প্রায় ১১০ মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে প্রায় ৩ হাজার ২ ডলারে পৌঁছেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...