| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৬:৪৭:১২
১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এর আগে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

নতুন মূল্য অনুযায়ী বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম

সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৭ টাকা। ১২ কেজির দাম ১ হাজার ৫৮৫ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা।

এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৬৪ টাকা এবং ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বিইআরসি।

সংশ্লিষ্ট ব্যয় ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেপ্টেম্বর মাসের জন্যও এলপিজির দাম সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে ১২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ভোক্তাদের আগের তুলনায় ১৩ টাকা কম দিতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...