ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
খেলাধুলা ডেস্ক: আসন্ন ফিফা আসিয়ান কাপ ২০২৬ (FIFA ASEAN Cup 2026) প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’-এর সময়সূচি প্রকাশিত হয়েছে। টুর্নামেন্টের এই গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের ম্যাচগুলোর সময়সূচি নিচে দেওয়া হলো:
* ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, খেলাটি শুরু হবে দুপুর ০২:০০ টায়।
* ২৬ সেপ্টেম্বর: দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, এই খেলাটিও শুরু হবে দুপুর ০২:০০ টায়।
* ১ অক্টোবর: গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে বিকেল ০৫:৩০ মিনিটে।
গ্রুপ পর্বের বাধা টপকে পরবর্তী রাউন্ডে যেতে এই ম্যাচগুলোতে ভালো ফলাফলের কোনো বিকল্প নেই বাংলাদেশ ফুটবল দলের সামনে।
আয়শা/
