| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৩:৩৭:১৬
যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের গেজেট যে কোনো সময় জারি হতে পারে। অর্থ বিভাগ থেকে বুধবার (২ সেপ্টেম্বর) অথবা বৃহস্পতিবারের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, প্রজ্ঞাপন প্রকাশিত হলেই নতুন বেতনকাঠামোর বিস্তারিত বিষয়গুলো স্পষ্ট হবে। এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিধান রাখা হয়েছে। তবে এই বেতন বৃদ্ধি একবারে কার্যকর হবে না। দুই বছরের মধ্যে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।

নতুন পে-স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। অন্যদিকে, প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

গত জুলাই থেকে নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও বর্ধিত বেতন ও ভাতার সুবিধা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে কার্যকর হবে।

নতুন পে-স্কেলের আওতায় সরাসরি উপকৃত হবেন প্রায় ২৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগী। এটি বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে।

কোন ধাপে কত টাকা বাড়বে

প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ যুক্ত হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ এবং একই বছরের জুলাইয়ে তৃতীয় ধাপে বাকি ৩০ শতাংশ যুক্ত হবে। এর মাধ্যমে বর্ধিত মূল বেতন শতভাগ কার্যকর হবে।

এরপর ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে প্রথম ধাপেই তুলনামূলক বেশি অর্থ যুক্ত হবে। ২০২৬ সালের ১ জুলাই তাদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ যুক্ত হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ এবং জুলাইয়ে তৃতীয় ধাপে বাকি ২৫ শতাংশ যুক্ত হবে।

এই গ্রেডগুলোর চাকরিজীবীরাও ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা পাবেন।

নবম গ্রেডের একজন কর্মকর্তার বেতন যেভাবে বাড়বে

ধরা যাক, ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী নবম গ্রেডে চাকরিতে যোগ দেওয়া একজন কর্মকর্তার প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা। নতুন পে-স্কেলে ১০০ শতাংশ বৃদ্ধির ফলে তার প্রারম্ভিক মূল বেতন হবে ৪৪ হাজার টাকা।

প্রথম থেকে নবম গ্রেডের আওতায় থাকায় তার বর্ধিত ২২ হাজার টাকা তিন ধাপে মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।

২০২৬ সালের ১ জুলাই প্রথম ধাপে বর্ধিত ২২ হাজার টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৮ হাজার ৮০০ টাকা বর্তমান মূল বেতনের সঙ্গে যোগ হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ বা ৬ হাজার ৬০০ টাকা এবং একই বছরের জুলাইয়ে তৃতীয় ধাপে বাকি ৩০ শতাংশ বা আরও ৬ হাজার ৬০০ টাকা যুক্ত হবে।

তিন ধাপ শেষে ওই কর্মকর্তার মূল বেতন দাঁড়াবে ৪৪ হাজার টাকা। এরপর ২০২৮ সালের জানুয়ারি থেকে ৪৪ হাজার টাকা মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা কার্যকর হবে।

ইনক্রিমেন্টের প্রভাব

তবে উপরের হিসাবটি শুধু প্রারম্ভিক মূল বেতনের ভিত্তিতে দেখানো হয়েছে। বাস্তবে একজন সরকারি চাকরিজীবীর বেতন এর চেয়ে কিছুটা বেশি হতে পারে। কারণ সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, প্রতি বছর মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

খেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...