| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, নতুন দর কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৩:২৪:২০
দেশের বাজারে আবারও কমল সোনার দাম, নতুন দর কত

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা কয়েক দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২ সেপ্টেম্বর) সোনা ও রুপার নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম অর্থাৎ এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৩০০ টাকা, অর্থাৎ এক ভরি প্রায় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৩১৫ টাকা। এই মানের এক ভরি সোনার দাম প্রায় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তারও আগে ২৯ আগস্ট একই মানের সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমল।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা, ২১ ক্যারেটের ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২৬ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলংকার বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন এ মূল্য কার্যকর থাকবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...