| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০২ ১০:১৭:০৩
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুমোদনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে স্কেলের আওতায় আসবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে স্কেল অনুযায়ী বেতন ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। তবে সরকারি কর্মচারীদের মতো একই হারে ভাতা তারা পাবেন না।

সরকারি সূত্রটি জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। ফলে তাদের নবম পে স্কেলের বাইরে রাখার সুযোগ নেই।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত জনবল নবম পে স্কেলের আওতায় আসবেন। সরকারি চাকরিজীবীদের জন্য যেদিন থেকে নতুন পে স্কেল কার্যকর হবে, শিক্ষকরাও সেদিন থেকেই এর সুবিধা পাবেন।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

নতুন পে স্কেলে বেতন কত

এর আগে সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নতুন পে স্কেল কীভাবে এবং কোন শর্তে কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...