মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে এসব কাগজপত্র নবায়ন করা যাবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একইভাবে ড্রাইভিং লাইসেন্সও নবায়নের সুযোগ থাকছে।
বিআরটিএ জানিয়েছে, এটি গ্রাহকদের জন্য শেষবারের মতো দেওয়া সুযোগ। তাই আগামী ২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন নিয়েও সতর্ক করেছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, কোনো মোটরযান বিক্রি হলে তার মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে হয়। তবে অনেক ক্ষেত্রে ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করছেন। এতে আগের মালিককে বিভিন্ন ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, মালিকানা পরিবর্তন না হলে পুরোনো মালিকের ওপর সংশ্লিষ্ট মোটরযানের অগ্রিম আয়কর, প্রয়োজনে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধের দায় থেকে যেতে পারে। এতে বিক্রেতাকে অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তবে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আগের তুলনায় সহজ ও দ্রুত করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করা হচ্ছে। নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হলে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম শেষ করা সম্ভব হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারবেন।
এ অবস্থায় মোটরযানের সব মালিক ও ক্রেতাকে দ্রুত মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে চালকদের ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু করেছে বিআরটিএ।
সংস্থাটি জানিয়েছে, আইনটির ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে নির্ধারিত হারে দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- সিঙ্গাপুর ডলারের দাম আজ কত
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
