| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০১ ১৯:২৯:২৩
দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর হয়েছে।

আজকের সোনার দাম কত

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম হলো:

  • ২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে এই দামের বাইরে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি আলাদাভাবে দিতে হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে সোনা ও রুপার গহনা বিনিময় কিংবা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার কমল সোনার দাম

এর আগে গত শনিবার (২৯ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওইদিন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তখন ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।

এর মাত্র দুই দিন পরই আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকায় দাঁড়িয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন মূল্য কার্যকর থাকবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...