নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় কর্মরত প্রায় ২৪ লাখ সরকারি চাকরিজীবীর মূল বেতন ১০০ শতাংশ বা তারও বেশি বাড়ছে। একই সঙ্গে বাড়ছে প্রায় ৯ লাখ পেনশনভোগীর আর্থিক সুবিধাও।
মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, ১২তম থেকে ২০তম গ্রেডের বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
এর ফলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হবে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একসঙ্গে নয়, ধাপে ধাপে কার্যকর করা হবে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
পেনশনারদের জন্য থাকছে বড় সুবিধা
নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্যও উল্লেখযোগ্য সুবিধা রাখা হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা চালু করা। সামরিক ও বেসামরিক উভয় খাতের অবসরপ্রাপ্তদের জন্য পর্যায়ক্রমে এই ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তবে বিপুল আর্থিক ব্যয় এবং ২০১৯ সালের আগে অবসর নেওয়া অনেক বেসামরিক কর্মচারীর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত না থাকায় এখনই পুরোপুরি ‘এক গ্রেড এক পেনশন’ চালু করা হচ্ছে না। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।
এর আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্তরভিত্তিক বা স্ল্যাব পদ্ধতিতে পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন পেনশনভোগী কত বাড়তি পাবেন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম হলে পেনশন বাড়বে ১০০ শতাংশ। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তি নতুন হিসাবে ১৮ হাজার টাকা পাবেন।
৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ।
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের পেনশন বাড়বে ৬৫ শতাংশ।
৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বাড়বে ৬০ শতাংশ।
আর যাদের মাসিক নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ হারে।
অর্থাৎ নতুন পে-স্কেলে তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা বেশি হারে সুবিধা পাবেন। সরকারের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো কম পেনশনভোগীদের জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা কমানো এবং ভবিষ্যতে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
