| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০১ ১৮:২৬:৪৭
এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদনের পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন কাঠামোর আওতায় আনা হবে কি না, তা নিয়ে শিক্ষক মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছিল। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর বক্তব্যে এ বিষয়ে আশার আলো দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় এনে বেতন-ভাতা দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদনের পর থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এতে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছিল। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন শিক্ষকরা।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন কাঠামোতে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে নতুন কাঠামো কীভাবে এবং কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের অপেক্ষা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...