এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি সময় জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানোর পর অসংখ্য রেকর্ড, শিরোপা ও ব্যক্তিগত অর্জন সঙ্গে নিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের অধ্যায়ের ইতি টানছেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিদায়ী বার্তায় মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে ভাবার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আর্জেন্টাইন অধিনায়ক।
এর আগে ২০১৬ সালেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে টানা হারের পর আবেগের বশে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে মাত্র দুই মাস পরই সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরে আসেন।
এরপর মেসির নেতৃত্বে বদলে যায় আর্জেন্টিনার গল্প। দীর্ঘ শিরোপাখরা কাটিয়ে একের পর এক সাফল্য পেতে শুরু করে আলবিসেলেস্তেরা। ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে শুরু হয় সোনালি অধ্যায়। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান মেসি।
২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। এর পাশাপাশি ইতালিকে হারিয়ে ফিনালিসিমার শিরোপাও জেতেন মেসিরা।
জাতীয় দলের হয়ে ২১ বছরের ক্যারিয়ারে মেসি খেলেছেন ২০৭টি ম্যাচ। করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮টি গোল। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ড দুটিই এখন তার দখলে।
জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখনই থামছেন না মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে তিনি এখনও মাঠে খেলছেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও মেসির রেখে যাওয়া রেকর্ড, শিরোপা ও অসংখ্য স্মরণীয় মুহূর্ত তাকে ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে স্মরণীয় করে রাখবে।
এক নজরে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার
আন্তর্জাতিক অভিষেক: ১৭ আগস্ট ২০০৫শেষ ম্যাচ: ১৯ জুলাই ২০২৬মোট ম্যাচ: ২০৭গোল: ১২৫অ্যাসিস্ট: ৬৮হলুদ কার্ড: ৯লাল কার্ড: ২
বিশ্বকাপে
-
ম্যাচ: ৩৪
-
গোল: ২১
-
অ্যাসিস্ট: ১২
কোপা আমেরিকায়
-
ম্যাচ: ৩৯
-
গোল: ১৪
-
অ্যাসিস্ট: ১৮
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে
-
ম্যাচ: ৬১
-
গোল: ৫৪
-
অ্যাসিস্ট: ২২
বিশ্বকাপ বাছাইপর্বে
-
ম্যাচ: ৭২
-
গোল: ৩৬
-
অ্যাসিস্ট: ১৪
ফিনালিসিমায়
-
ম্যাচ: ১
-
গোল: ০
-
অ্যাসিস্ট: ২
জাতীয় দলের হয়ে শিরোপা
-
বিশ্বকাপ: ১টি, ২০২২
-
কোপা আমেরিকা: ২টি, ২০২১ ও ২০২৪
-
ফিনালিসিমা: ১টি, ২০২৪
ব্যক্তিগত অর্জন
-
বিশ্বকাপ গোল্ডেন বল: ২টি, ২০১৪ ও ২০২২
-
বিশ্বকাপ সিলভার বল: ১টি, ২০২৬
-
বিশ্বকাপ সিলভার বুট: ২টি, ২০২২ ও ২০২৬
-
কোপা আমেরিকা গোল্ডেন বল: ২টি, ২০১৫ ও ২০২১
-
কোপা আমেরিকা গোল্ডেন বুট: ১টি, ২০২১
-
ফিফা বর্ষসেরা খেলোয়াড়: ৮ বার, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার তাই শুধু পরিসংখ্যানের গল্প নয়। এটি আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা-অপেক্ষা, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো এবং বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে বারবার প্রমাণ করার এক অনন্য অধ্যায়।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
