| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০১ ১১:৩৭:৫৯
পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুমোদন পেয়েছে নবম জাতীয় পে-স্কেল। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন পে-স্কেলের জন্য একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি করা হবে। এ ছাড়া আইনগত ভেটিং শেষে কয়েকটি বিষয় এসআরও (Statutory Regulatory Order) আকারেও প্রকাশ করা হবে।

প্রজ্ঞাপন কবে নাগাদ জারি হতে পারে জানতে চাইলে নাসিমুল গণি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে, ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।’

২০১৫ সালের পর নতুন পে-স্কেল

মন্ত্রিপরিষদ সচিব জানান, সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন বেতন কাঠামো হয়নি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সময়োপযোগী করতে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করা হয়।

তিনি বলেন, কমিশনের প্রতিবেদন পাওয়ার পরও সরকার এ বিষয়ে একাধিক বৈঠক করেছে। দীর্ঘদিন নতুন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানে চাপ তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন দিকের মধ্যে ভারসাম্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

তিন ধাপে বাড়বে মূল বেতন

জাতীয় বেতন স্কেল-২০২৬ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি কার্যকর করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন মোট তিন ধাপে কার্যকর হবে। এরপর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা একযোগে কার্যকর করার সিদ্ধান্ত রয়েছে।

অর্থাৎ প্রথম ধাপ চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে। এরপর ছয় মাস পর দ্বিতীয় ধাপ এবং পরবর্তী সময়ে তৃতীয় ধাপে বেতন বাস্তবায়ন করা হবে। ২০২৭ সালের শেষ নাগাদ মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন সম্পন্ন হবে বলে জানান তিনি।

নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি বেতন বৃদ্ধি

নতুন পে-স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। কম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রকৃত আয় কমে যাওয়ার বিষয়টি কিছুটা সমন্বয় করাই এর উদ্দেশ্য।

পেনশনভোগীদের জন্যও সুখবর

নতুন বেতন কাঠামোয় পুরোনো পেনশনভোগীদের জন্য স্ল্যাবভিত্তিক নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হবে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ হারে পেনশন বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ধীরে ধীরে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থার দিকে যাওয়ার লক্ষ্য রয়েছে। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের আশা করা হচ্ছে।

উপকৃত হবেন প্রায় ৩৩ লাখ মানুষ

নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

পুরো বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। তবে ধাপে ধাপে বাস্তবায়নের কারণে এই অর্থ একসঙ্গে প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মূল্যস্ফীতির প্রভাব নিয়েও ভাবছে সরকার

বেতন বাড়ানোর ফলে বাজার ও মূল্যস্ফীতির ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটিও সরকার বিবেচনায় নিয়েছে বলে জানান নাসিমুল গণি।

তিনি বলেন, সব বিষয় হিসাবের মধ্যে নিয়েই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে পণ্য ও সেবার চাহিদা বাড়তে পারে, যার মাধ্যমে অর্থনীতিতেও প্রভাব পড়বে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে সিদ্ধান্ত পরে

নতুন পে-স্কেলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।’

এদিকে ওয়েজ বোর্ড নিয়ে দীর্ঘদিনের দাবির বিষয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, নতুন পে-স্কেল বাস্তবায়নের পর এ বিষয়ে গতি বাড়বে।

বেসরকারি খাতের কর্মীদের বেতন-ভাতা এবং জীবনযাত্রার ব্যয়ের বিষয়টিও সরকারের আলোচনায় এসেছে বলে জানান তিনি। তাঁর মতে, যারা বেতন কাঠামোর ওপর নির্ভরশীল, তাদের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...