| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ৩১ ২২:১২:১১
নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন হলেও নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা থাকবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নতুন পে-স্কেলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা এখন বলতে পারছি না। এ সম্বন্ধে পরবর্তী সিদ্ধান্ত আসবে।’

এদিকে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে, ইনশা আল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।’

দীর্ঘদিনের দাবি, এখনো মেলেনি চূড়ান্ত সিদ্ধান্ত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনার দাবি দীর্ঘদিনের। তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ইতিবাচক বক্তব্য পাওয়া গেছে।

তবে জাতীয় বেতন স্কেল-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদন পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এতে অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে নতুন বেতন কাঠামোতে তারা সুবিধা পাবেন কি না, তা নির্ভর করছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর।

দুই অর্থবছরে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল

এর আগে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন এই বেতন কাঠামোর কার্যকারিতা ধরা হয়েছে ১ জুলাই ২০২৬ থেকে।

তবে একসঙ্গে পুরো পে-স্কেল বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

এখন মূল বেতন কাঠামো অনুমোদন হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি ঝুলে থাকায় তাদের মধ্যে নতুন করে অপেক্ষা তৈরি হয়েছে। সরকারের পরবর্তী সিদ্ধান্তেই স্পষ্ট হবে, প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন পে-স্কেলের আওতায় আসবেন কি না।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...