| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ৩১ ২০:৪০:৪৬
৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নতুন বেতন কাঠামো চলতি অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। তবে আর্থিক চাপ ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো পে-স্কেল একসঙ্গে বাস্তবায়ন না করে দুই অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এসব গ্রেডে বর্তমান প্রারম্ভিক মূল বেতনের প্রায় দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে।

১ম থেকে ১১তম গ্রেডে কত বেতন

নতুন পে-স্কেলে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

২য় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৪র্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা, ৫ম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে ৮৬ হাজার টাকা এবং ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা করা হয়েছে।

৭ম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা, ৮ম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে ৪৬ হাজার টাকা এবং ৯ম গ্রেডে ২২ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকা করা হয়েছে।

১০ম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ৩২ হাজার টাকা। আর ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

নিম্ন গ্রেডে বেতন বাড়ছে আরও বেশি হারে

নতুন পে-স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে ১২তম থেকে ২০তম গ্রেডে। এসব গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি।

১২তম গ্রেডে বর্তমান ১১ হাজার ৩০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা। এতে বৃদ্ধির হার প্রায় ১১৫ শতাংশ।

১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা। এ গ্রেডে বেতন বৃদ্ধির হার প্রায় ১১৮ শতাংশ।

১৪তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২৪ হাজার টাকা। অর্থাৎ বৃদ্ধির হার প্রায় ১৩০ শতাংশ।

১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। এ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বেড়েছে প্রায় ১৩৫ শতাংশ।

১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৯০০ টাকা। এ গ্রেডেও বেতন বৃদ্ধির হার প্রায় ১৩৫ শতাংশ।

১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। এতে বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১৩৮ শতাংশ।

১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার টাকা। এ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার প্রায় ১৩৯ শতাংশ।

১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এতে বৃদ্ধির হার প্রায় ১৪১ শতাংশ।

সবশেষে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ, প্রায় ১৪২ শতাংশ।

কোন গ্রেডে কত বাড়ল

নতুন কাঠামো অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হলেও ১২তম থেকে ২০তম গ্রেডে তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানো হয়েছে।

বিশেষ করে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ। ফলে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেলে তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

তবে নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিস্তারিত বিষয় প্রজ্ঞাপন জারির পর আরও স্পষ্ট হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...