| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ৩১ ১৯:২৮:৩৯
১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।

অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন রাখা হয়েছে ২০ হাজার টাকা।

বৈঠক সূত্র জানায়, সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এর আগে স্বাধীনতার পর গত ৫৫ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য মোট আটবার পে-স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে ৮ম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর ১১ বছর ধরে নতুন কোনো আনুষ্ঠানিক বেতন কাঠামো ঘোষণা করা হয়নি।

অবশ্য নতুন পে-স্কেল না এলেও সরকারি চাকরিজীবীদের প্রতি বছর নির্দিষ্ট হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত হারে বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রয়েছে।

তবে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর বিভিন্ন অসামঞ্জস্য দূর করতে নতুন পে-স্কেলের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ১১ বছর পর ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...