মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে ঢাকা-টঙ্গী মহাসড়কে একটি মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে অচেতন অবস্থায় বহনের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মোটরসাইকেলের মাঝখানে থাকা তরুণীর পা নিচের দিকে ঝুলে ছিল এবং পেছনে থাকা আরেক তরুণ তাকে জাপটে ধরে রেখেছিলেন।
ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে তরুণীকে মৃত অবস্থায় বহন করা হচ্ছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন দেখা দেয়। তবে পরে কয়েকজনের মন্তব্যে দাবি করা হয়, উত্তরা এলাকার একটি বারে অসুস্থ হয়ে পড়ার পর ওই তরুণীকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এসব দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেন। তিনি জানান, উমরার সফর শেষে বগুড়ায় ফেরার পথে গাড়ি থেকে তিনি ঘটনাটি দেখতে পান এবং ছবি তোলেন।
পোস্টে তিনি জানান, রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত তিনি মোটরসাইকেলটি দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, একজন তরুণ মোটরসাইকেল চালাচ্ছিলেন, মাঝখানে ছিলেন ওই তরুণী এবং পেছনে থাকা আরেক তরুণ তাকে ধরে রেখেছিলেন।
মুফতি মনোয়ার হোসেনের দাবি, তরুণীর পা নিচের দিকে ঝুলছিল এবং তাকে অচেতন বা মৃত বলে মনে হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ৯৯৯ নম্বরে যোগাযোগের চেষ্টা করেন, তবে সফল হননি। পরে ঘটনাটি জানাতে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
পোস্টের মন্তব্যে কয়েকজন ব্যক্তি দাবি করেন, উত্তরা এলাকার একটি বারে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের একজন দাবি করেন, তিনি ঘটনাস্থলে ওই তরুণীকে আগে দেখেছেন এবং পরে তাকে হুইলচেয়ারে করে নিচে নামানো হয়েছিল। আরেকজন দাবি করেন, ভোরের দিকে উত্তরা ফ্লাইওভারে মোটরসাইকেলটি তারও নজরে পড়ে এবং প্রথমে তার কাছেও ঘটনাটি সন্দেহজনক মনে হয়েছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এসব মন্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফলে তরুণী কীভাবে অসুস্থ হয়েছেন এবং তাকে কেন মোটরসাইকেলে করে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
