| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৫ ২০:৫৬:৫৫
মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ লাখ টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত রোববার (২৩ আগস্ট) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান’ শীর্ষক কার্যক্রমে ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ করা অর্থের মধ্য থেকে অনুদান খাতে ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে।

ছাড় করা অর্থ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রশিক্ষণ সমিতির তালিকার তথ্য হালনাগাদ করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মধ্যে সুষ্ঠুভাবে অর্থ বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যবহার এবং এ ক্ষেত্রে প্রযোজ্য সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে বলা হয়েছে। ছাড় করা অর্থ এফডিআরকৃত ব্যাংক হিসাবে জমা রাখার শর্তও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ জুন ২০২৭ সালের মধ্যে ছাড় করা অর্থের ব্যয় ও কার্যক্রমের অগ্রগতি, অব্যয়িত অর্থের পরিমাণ এবং ব্যাংক স্থিতির তথ্য উল্লেখ করে প্রত্যয়ন ও ব্যাখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

৭৫ লাখ টাকা উত্তোলন করে নির্ধারিত খাতে ব্যয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেগুনবাগিচা, ঢাকার চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় থেকে অর্থ উত্তোলন করে নির্ধারিত খাতে ব্যয় করবেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...