চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবী ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। এজন্য শুধু একদিনের ছুটি ম্যানেজ করতে হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
কারণ ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় বুধবারের সরকারি ছুটি, বৃহস্পতিবারের নেওয়া ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
অর্থাৎ, ২৬ আগস্ট বুধবার সরকারি ছুটি, ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি এবং ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিয়ে এই সুযোগ নিতে পারবেন।
এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।
১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী নির্ধারিত এই ছুটিতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন।
তাই যারা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা ২৭ আগস্ট একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে চার দিনের দীর্ঘ অবকাশ কাজে লাগাতে পারবেন।
সিদ্দিকা/
