কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানা গেছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা তেমন দেখা না গেলেও ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের খবর ছড়িয়ে পড়লে হোটেলের ভেতরে থাকা লোকজন বের হওয়ার চেষ্টা করেন।
হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় এ সময় ব্যাপক হুড়োহুড়ি সৃষ্টি হয়। এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া অনেকেই অচেতন হয়ে পড়লে তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হোটেলে আটকা পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের শরীরে পোড়ার চিহ্ন থাকলেও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আগুনে আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং আগুন লাগার কারণসহ হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনাস্থল থেকে মাত্র একটি ভবন দূরেই দমকল বিভাগের একটি অফিস রয়েছে। এরপরও হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
