আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত সোনার দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা কেনার আগে সর্বশেষ দাম জেনে নেওয়া জরুরি।
বুধবার (১৯ আগস্ট) দেশের বাজারে নতুন কোনো দাম ঘোষণা হয়নি। ফলে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা কেনাবেচা হচ্ছে।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যোগ হবে।
স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
এদিকে, সোনার দাম পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।
তাই ১৯ আগস্ট সোনা বা রুপা কেনার আগে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠানে সর্বশেষ মূল্য ও প্রযোজ্য মজুরি সম্পর্কে জেনে নেওয়া ভালো।
রাকিব/
