| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মৃত নারীকে জীবিত করার দাবি, কবরের পাশে ওঝার কাণ্ড

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ২১:৩৫:৩৬
মৃত নারীকে জীবিত করার দাবি, কবরের পাশে ওঝার কাণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যুর তিন দিন পর তার কবরের পাশে ঝাড়ফুঁক করে তাকে জীবিত করার দাবি করেছেন এক ওঝা। কবরের একপাশে সামান্য মাটি খুঁড়ে গন্ধ শুঁকে ওই ওঝার এমন দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।

নিহত নারীর নাম হাসনা বেগম (৫৮)। তিনি সখীপুর উপজেলার হতেয়া-ভাতকুড়াচালা এলাকার প্রয়াত ওয়াজেদ আলীর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতেই থাকতেন তিনি।

স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার সাপে কামড় দেওয়ার পর হাসনা বেগমকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উপজেলার চতলবাইদ গ্রামে মেয়ে খালেদা বেগমের বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

এর মধ্যে সাপে কাটার খবর পেয়ে বাসাইল উপজেলার কৈলাণপুর গ্রামের গাজী মিয়া নামের এক ওঝা সেখানে আসেন। তিনি দাবি করেন, হাসনা বেগম মারা যাননি এবং তাকে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা সম্ভব।

এরপর কবরের একপাশে সামান্য মাটি খুঁড়ে সুড়ঙ্গের মতো একটি জায়গা তৈরি করেন ওই ওঝা। সেখানে নাক দিয়ে গন্ধ শুঁকে তিনি দাবি করেন, তিনি তেলের গন্ধ পেয়েছেন। তার এমন দাবির পর কৌতূহলী কয়েকজন মানুষও কবরের পাশে গিয়ে গন্ধ শোঁকার চেষ্টা করেন।

পরে ওঝা নিহতের মেয়ে খালেদা বেগমকে জানান, মঙ্গলবার তিনি আবার কবরের পাশে আসবেন। তখন কবর থেকে দুর্গন্ধ পাওয়া না গেলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে হাসনা বেগমকে জীবিত করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি। তবে মরদেহে পচন ধরলে আর তাকে জীবিত করা সম্ভব নয় বলেও জানান।

খালেদা বেগম বলেন, মাকে জীবিত ফিরে পাওয়ার আশায় তিনি অপেক্ষা করছিলেন। তবে পরে ওই ওঝা তাকে ফোন করে জানান, রাতে ধ্যানে বসে তিনি দেখেছেন তার মা আর বেঁচে নেই। এতে তিনি আশাহত হয়েছেন।

এ বিষয়ে ওঝা গাজী মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, শনিবারও ওই নারী জীবিত ছিলেন। তবে এখন তাকে আর বাঁচানো সম্ভব নয় বলে জানান তিনি।

তবে পুরো ঘটনাকে ‘হাস্যকর ও অকল্পনীয়’ বলে মন্তব্য করেছেন সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহেনা পারভীন। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত দেন তিনি।

রেহেনা পারভীন বলেন, সাপে কাটার পর এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনমও রয়েছে বলে জানান তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সাপের কামড়ের ঘটনায় সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়াই সবচেয়ে জরুরি। ঝাড়ফুঁক বা কুসংস্কারের ওপর নির্ভর করলে চিকিৎসা পেতে দেরি হয়ে আক্রান্ত ব্যক্তির জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...