| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে শত শত ব্রিটিশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ১৮:১৯:১৯
খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে শত শত ব্রিটিশ

নিজস্ব প্রতিবেদক: সূর্যগ্রহণ মহাজগতের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনা। চাঁদ যখন সূর্যকে আংশিক বা পুরোপুরি ঢেকে দেয়, তখন দিনের আলোয় নেমে আসে অস্বাভাবিক অন্ধকার। বিরল এই দৃশ্য দেখতে মানুষজন আকাশের দিকে তাকালেও পর্যাপ্ত সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ১২ আগস্ট দেখা যায় বিরল সূর্যগ্রহণ। এ দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ বাইরে বের হন। তাদের অনেকেই বিশেষ সুরক্ষা চশমা ছাড়াই সরাসরি সূর্যের দিকে তাকিয়েছেন। এর পর থেকেই যুক্তরাজ্যের বহু মানুষ চোখে তীব্র ব্যথা ও দৃষ্টিজনিত সমস্যার অভিযোগ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে নিজেদের ভোগান্তির কথা জানিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, তার মনে হচ্ছে তিনি অন্ধ হয়ে যাচ্ছেন।

চিকিৎসকদের মতে, খালি চোখে সূর্যগ্রহণ দেখার কারণে চোখের রেটিনায় স্থায়ী ক্ষতি হতে পারে। এই সমস্যাকে বলা হয় ‘সোলার রেটিনোপ্যাথি’। সূর্যের তীব্র আলো ও ক্ষতিকর রশ্মি রেটিনার সংবেদনশীল কোষে ক্ষতি করতে পারে। ফলে চোখে ব্যথা, জ্বালাপোড়া, ঝাপসা দেখা, চোখের সামনে কালো দাগ বা দৃষ্টিক্ষেত্রে অন্ধকার অংশ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে দৃষ্টিশক্তিও কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সূর্যগ্রহণের সময় সূর্যের আলো কম মনে হওয়ায় অনেকেই ভুল করে ভাবেন, তখন সরাসরি সূর্যের দিকে তাকানো নিরাপদ। কিন্তু এই ধারণা ঠিক নয়। গ্রহণের সময়ও সূর্যের ক্ষতিকর বিকিরণ চোখের ক্ষতি করতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ক্ষতি সবসময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। কয়েক ঘণ্টা পর বা পরে উপসর্গ দেখা দিতে পারে।

চিকিৎসকেরা সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে অনুমোদিত সোলার ফিল্টার বা বিশেষায়িত গ্রহণ চশমা ব্যবহারের পরামর্শ দেন। সাধারণ সানগ্লাস বা রোদচশমা সূর্যগ্রহণ দেখার জন্য নিরাপদ সুরক্ষা দেয় না।

যুক্তরাজ্যের স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্তৃপক্ষও খালি চোখে সূর্যগ্রহণ দেখার পর চোখে ব্যথা, ঝাপসা দেখা বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...