| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ‘লালা’

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ০৯:৪৭:২৯
শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ‘লালা’

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আবহাওয়াবিদদের আশঙ্কা, প্রায় ১৫৫ বছর পর প্রথমবারের মতো কোনো হারিকেন সরাসরি দ্বীপটিতে আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ‘লালা’র সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি হয়েছে। এর ফলে ঝড়টি ক্যাটাগরি-১ হারিকেনে রূপ নিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হারিকেনটির কেন্দ্র বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তের ওপর দিয়ে অথবা খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে।

ইতোমধ্যে দ্বীপটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস। উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। প্রবল বর্ষণে বিভিন্ন জলপথে পানির প্রবাহও বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন। কিছু এলাকায় প্রতি ঘণ্টায় প্রায় ৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বিগ আইল্যান্ডের উঁচু এলাকাগুলোতে সর্বোচ্চ প্রায় ৬৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। দুর্গম ও বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকায় বসবাসকারীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

হারিকেনের প্রভাবে এরই মধ্যে বিগ আইল্যান্ডের প্রায় ৩২ শতাংশ বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দ্বীপটিতে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষের বসবাস।

ঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। অনেকে খাবার, জ্বালানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলোও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সম্ভাব্য আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়াকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

বিগ আইল্যান্ডে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মাউই, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, ওহু, কাউয়াই ও নিহাউ দ্বীপেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির কারণে বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং কিছু এলাকায় আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, ১৮৭১ সালে বিগ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ক্যাটাগরি-৩ মাত্রার একটি হারিকেন আঘাত হেনেছিল। এরপর থেকে দ্বীপটিতে সরাসরি কোনো হারিকেন আঘাত হানার ঘটনা ঘটেনি। ফলে ‘লালা’র সম্ভাব্য আঘাতকে দীর্ঘ ১৫৫ বছর পর বিগ আইল্যান্ডের জন্য বড় ধরনের হারিকেনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মাউই ও বিগ আইল্যান্ডের নিচু এলাকাগুলোতে ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পুরো হাওয়াই দ্বীপপুঞ্জে ১০ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যা, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং শক্তিশালী বাতাসে গাছপালা উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ‘লালা’র গতিপথ ও শক্তির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...