| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, বাড়ছে শঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ০৯:১৮:৩০
নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, বাড়ছে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও নতুন জটিলতা দেখা দিয়েছে। নতুন বেতন কাঠামোর সুপারিশমালা প্রায় চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে জুডিশিয়াল সার্ভিসের বেতন-ভাতা নিয়ে তৈরি হয়েছে এই জটিলতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুডিশিয়াল সার্ভিসের অধীন কর্মরতরা মূল বেতনের সমপরিমাণ বা ১০০ শতাংশ ভাতা দাবি করেছেন। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে গেজেট প্রকাশের আগে বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন নিয়ে চূড়ান্ত পর্যায়ের পর্যালোচনা শুরু করতে যাচ্ছে অর্থ বিভাগ। একই সঙ্গে জাতীয় পে-স্কেলের সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সমন্বয় কীভাবে করা যায়, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অর্থ বিভাগ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে এক অনির্ধারিত বৈঠকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম পে-স্কেলের আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন খাতের বেতন কাঠামোর মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা করেন।

বৈঠকে পে-কমিশনের প্রতিবেদন ও জুডিশিয়াল সার্ভিসের দাবিগুলো আরও গভীরভাবে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। কোথাও বৈষম্য বা অসঙ্গতি থাকলে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও নবম পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, সরকারের আর্থিক চাপ এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা চলছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে পে-স্কেল বাস্তবায়নের সময়সূচি আরও কিছুটা পিছিয়ে দেওয়া হবে কি না, তা নিয়েও সরকারের ভেতরে চিন্তাভাবনা চলছে।

জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি শিগগিরই বৈঠকে বসবে। এর আগে ১২ আগস্ট কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও সদস্যদের উপস্থিতি না থাকায় তা অনুষ্ঠিত হয়নি।

কমিটির প্রথম বৈঠকে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে। পাশাপাশি বিচারকদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং প্রস্তাবিত নতুন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

বিশেষ করে বিচারকদের বর্তমান বেতন ও সুযোগ-সুবিধা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত কত অর্থের প্রয়োজন হবে এবং সেই অর্থ কীভাবে জোগান দেওয়া সম্ভব, এসব বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।

এর মধ্যে গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করে নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে।

সচিব কমিটির প্রস্তাবে গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাবও রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো এবং পরবর্তী বছরে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

তবে জুডিশিয়াল সার্ভিসের নতুন দাবি এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত নবম পে-স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...