| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পরীক্ষায় পুরুষ প্রমাণিত, ২ নারী অ্যাথলেটের ৮টি সোনার পদক বাতিল

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৫ ২২:৩৪:৩৯
পরীক্ষায় পুরুষ প্রমাণিত, ২ নারী অ্যাথলেটের ৮টি সোনার পদক বাতিল

নিজস্ব প্রতিবেদক: লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় শরীরে পুরুষ হরমোনের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রায়কে নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে বাতিল করা হয়েছে তাদের অর্জিত রেকর্ডসহ সব পদক।

জানা যায়, গত বছরের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে সেনাবাহিনীর জান্নাত বেগম ও নৌবাহিনীর কবিতা রায়ের লিঙ্গ নির্ধারণ-সংক্রান্ত শারীরিক পরীক্ষা শুরু করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষা গত ১১ মে শেষ হয়, আর ১৬ মে ফেডারেশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে মেডিক্যাল বোর্ড।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী জান্নাত বেগম ও ১৯ বছর বয়সী কবিতা রায়ের শরীরে যৌন বিকাশজনিত বৈচিত্র্য (XY DSD) শনাক্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের মানদণ্ড অনুযায়ী তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করে।

বোর্ডের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুই অ্যাথলেটেরই পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং তাদের গোনাড ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।

রক্ত পরীক্ষায় দেখা যায়, জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা ১৯.৬৬ nmol/L, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সর্বোচ্চ সীমা (২.৫ nmol/L) থেকে প্রায় আট গুণ বেশি। অন্যদিকে কবিতা রায়ের টেস্টোস্টেরনের মাত্রা ১৬.৫০ nmol/L, যা নির্ধারিত সীমার তুলনায় সাড়ে ছয় গুণেরও বেশি।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নিয়ম অনুযায়ী, নারী বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে হলে টানা ২৪ মাস অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা ২.৫ nmol/L-এর নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় চিকিৎসাশাস্ত্র ও বিশ্ব সংস্থার বিধি অনুযায়ী উভয়কে পুরুষ হিসেবে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে তাদের নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে জান্নাত বেগমের অর্জিত ২টি জাতীয় রেকর্ডসহ ৮টি সোনা, ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে।

একইভাবে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলে ইভেন্টে কবিতা রায়ের অর্জিত ১টি সোনা, ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদকও বাতিল করেছে ফেডারেশন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইভেন্টগুলোর পদক তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে পদক পুনর্বণ্টন করা হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...