আসছে টানা ৪ দিনের সরকারি ছুটি!
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসজুড়ে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি না থাকলেও আগস্টের শুরুতেই মিলছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। মাত্র এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই এই দীর্ঘ অবকাশ উপভোগ করা যাবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।
তবে কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি গ্রহণ করেন, তাহলে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের নৈমিত্তিক ছুটি এবং ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
এই সুবিধা মূলত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী নৈমিত্তিক ছুটি অনুমোদনের বিষয়টি নির্ধারিত হবে।
অন্যদিকে, জরুরি সেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ডাক বিভাগ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মীরা।
এদিকে ওই সময় ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে পৃথক নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
