| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

টানা চারটি প্রীতি ম্যাচ খেলবেন হামজারা, প্রতিপক্ষ কারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৬ ২০:৩২:৩৫
টানা চারটি প্রীতি ম্যাচ খেলবেন হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি জোরদার করতে সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের পরিকল্পনা অনুযায়ী, এই দুই আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের জন্য অন্তত চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করা হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজিত একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন। বিষয়টি নিয়ে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কিরগিজস্তানের কাছ থেকে তারা অনানুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। আলোচনা শেষে দুই পক্ষের সম্মতিতে সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কিরগিজস্তান সফর বাস্তবায়ন না হলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে বাফুফে। সে ক্ষেত্রে ঢাকাতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে হামজা চৌধুরীদের আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলানোর মাধ্যমে দলকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন প্রস্তুতি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করছে বাফুফে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...