| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ১০ জনের মুখোশ উন্মোচন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৬ ০৯:৩৫:২৭
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ১০ জনের মুখোশ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেক সমর্থক ম্যাচের বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগও সামনে এনেছেন। এর মধ্যেই আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান ‘তোদো নতিসিয়াস’ (Todo Noticias) আর্জেন্টিনার সমালোচনা করা ১০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানটির দাবি, বিশ্বকাপ চলাকালীন কিংবা ফাইনালের আগে-পরে প্রকাশ্যে আর্জেন্টিনার বিরুদ্ধে মন্তব্য করেছেন এমন কয়েকজন পরিচিত ব্যক্তিকেই এই তালিকায় রাখা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন মিসরের জাতীয় দলের কোচ হোসাম হাসান।

শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর হোসাম হাসান ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বেইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, মিসর একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের একটি গোল বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি জানতে চান, মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখার জন্য কোনো পক্ষপাতিত্ব করা হয়েছে কি না।

এই তালিকায় রয়েছেন ব্রিটিশ সংবাদ উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণের সমালোচনা করে লিখেছিলেন, দলের কিছু খেলোয়াড়ের আচরণ গ্রহণযোগ্য নয় এবং তা ফুটবলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এর জবাবে অনুষ্ঠানের উপস্থাপক জোনাথান ফিয়ালি তার মন্তব্যের কড়া সমালোচনা করেন।

তালিকায় স্থান পেয়েছেন হলিউড অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসনও। অনুষ্ঠানের দাবি, আর্জেন্টিনা সম্পর্কে তার করা একটি মন্তব্যের কারণেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশো স্পিডও তালিকায় রয়েছেন। বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর তার উদযাপন এবং আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বাকবিতণ্ডা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রকাশিত তালিকার অন্যদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকাল।

‘তোদো নতিসিয়াস’-এর এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে, আর্জেন্টিনাকে ঘিরে হওয়া সমালোচনার জবাব দিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে সমালোচকদের দাবি, স্বাভাবিক সমালোচনাকেই অতিরঞ্জিতভাবে ‘ষড়যন্ত্র’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...