| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

লাফিয়ে বাড়ল পেঁয়াজের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৫ ২১:০০:০৮
লাফিয়ে বাড়ল পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির প্রভাবে আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। শাক-সবজির পর এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ, রামপুরা ও আশপাশের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ কয়েক দিন আগেও একই মানের পেঁয়াজের দাম ছিল প্রায় ৪০ টাকা। মাঝারি ও ছোট আকারের পেঁয়াজও এখন ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পাইকারি বাজারেও একই চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে ভালো মানের প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। অথচ গত সপ্তাহেও একই পরিমাণ পেঁয়াজের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে। পাইকারি বাজারে দাম বাড়ায় তার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন উৎপাদন এলাকা থেকে রাজধানীতে পেঁয়াজ পরিবহনে জটিলতা তৈরি হয়েছে। অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবহন ব্যয় বেড়েছে। পাশাপাশি বিভিন্ন গুদামে পানি ঢুকে পেঁয়াজ নষ্ট হওয়ায় বাজারে সরবরাহও কমে গেছে। এসব কারণেই হঠাৎ করে দাম বেড়েছে।

রাজধানীর এক পাইকারি ব্যবসায়ী জানান, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়াসহ দেশের প্রধান উৎপাদন অঞ্চলগুলো থেকেই ঢাকার বাজারে পেঁয়াজ আসে। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে মোকামেই দাম বেড়ে গেছে। ফলে বেশি দামে কিনে আনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে ক্রেতাদের অভিযোগ, কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধি তাদের নিত্যদিনের সংসার খরচ আরও বাড়িয়ে দিয়েছে। আগে থেকেই চাল, ডাল, তেল, সবজি ও অন্যান্য নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে থাকা সাধারণ মানুষের জন্য পেঁয়াজের দাম বৃদ্ধি নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীদের ধারণা, আবহাওয়ার উন্নতি না হলে এবং উৎপাদন অঞ্চল থেকে সরবরাহ স্বাভাবিক না হলে আগামী কয়েক দিন পেঁয়াজের বাজারে দাম আরও ঊর্ধ্বমুখী থাকতে পারে। তবে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারেও ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...