| ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, যা বললেন স্পেন তারকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৪ ২১:৫০:০২
বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, যা বললেন স্পেন তারকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার একদল সমর্থক। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি, ইতোমধ্যে সেই পিটিশনে ৮০ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরো।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত সুবিধা পায় লা রোহা। সেই সুযোগ কাজে লাগিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেসের করা একমাত্র গোলেই বিশ্বকাপ নিজেদের করে নেয় স্পেন।

ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনার অনেক সমর্থক। তাদের অভিযোগ, ম্যাচে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে গেছে এবং সেগুলোই ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এ কারণেই নিরপেক্ষ রেফারিংয়ের অধীনে ফাইনালটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন চালু করা হয়।

স্পেনের সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাইলে পেদ্রো পোরো জানান, তিনি এমন কোনো পিটিশনের কথা শোনেননি বা পড়েননি। এসব বিতর্ককে তিনি বাইরের মানুষের মতামত হিসেবেই দেখছেন।

পোরো বলেন, "এসব বাইরের মানুষের আলোচনা। ব্যক্তিগতভাবে আমি এসব নিয়ে মাথা ঘামাই না।"

পিটিশনে দাবি করা হয়েছে, ফাইনালে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাগুলো ফিফার পুনর্বিবেচনা করা উচিত, যাতে প্রতিযোগিতার স্বচ্ছতা ও ক্রীড়াসুলভ ন্যায়বিচার নিশ্চিত করা যায়। তবে বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফাইনাল পুনরায় আয়োজনের নজির নেই।

এদিকে বিশ্বকাপ জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেছেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। তার মতে, বিশ্বকাপ জয় বড় অর্জন হলেও এখানেই থেমে থাকতে চান না তিনি।

পোরো বলেন, "আমার অর্জনের এখনও অনেক কিছু বাকি। আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন ফুটবলার। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি। যারা আমাকে চেনে, তারা জানে আমি সবসময় আরও বড় স্বপ্ন দেখি।"

প্রায় দুই মাসের ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে নিজ শহরে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই স্প্যানিশ তারকা। সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ পোরো বলেন,

"ঘরে ফিরতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। এত মানুষের ভালোবাসা ও সমর্থন পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তাদের জন্য এবং যারা প্রতিদিন আমার পাশে থেকেছে, তাদের জন্য বিশ্বকাপ জিততে পারাটা অসাধারণ অনুভূতি।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...