| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

‘ইংল্যান্ডকে হারানোর পরই আমাদের বিশ্বকাপ শেষ’, ডি মারিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৪ ২১:৩৪:১২
‘ইংল্যান্ডকে হারানোর পরই আমাদের বিশ্বকাপ শেষ’, ডি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে এই পরাজয়কে দলের সামগ্রিক সাফল্যের সামনে খুব একটা গুরুত্ব দিতে নারাজ সাবেক আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল দি মারিয়া। তার মতে, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের মুহূর্তটিই ছিল আর্জেন্টিনার জন্য প্রকৃত বিজয়।

বিশ্বকাপজুড়ে একাধিক কঠিন ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারেনি। অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে জয় পায় স্পেন। তবু এই হার নিয়ে হতাশ নন ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য দি মারিয়া।

তিনি বলেন, “ইংল্যান্ডকে হারানো পুরো দেশের জন্য ছিল অসাধারণ এক আনন্দের মুহূর্ত। সেই জয় ছিল বিশেষ, আর সেটাই আমাকে সবচেয়ে বেশি গর্বিত করেছে। আমি সবসময় এই দলের প্রতি কৃতজ্ঞ থাকব।”

আর্জেন্টাইন কিংবদন্তির মতে, পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়রা সর্বোচ্চ লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।

তার ভাষায়, “প্রতিটি ম্যাচেই আমি দলের জন্য দুশ্চিন্তা করেছি। কিন্তু শেষ পর্যন্ত ওরা নিজেদের মানসিক শক্তি দিয়ে এগিয়ে গেছে। ফাইনালে সব সময় জেতা যায় না। এবার হয়নি, কিন্তু এই দল আবারও প্রমাণ করেছে নীল-সাদা জার্সির মর্যাদা কীভাবে ধরে রাখতে হয়।”

দি মারিয়ার বিশ্বাস, এই দল শুধু প্রশংসাই নয়, আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য।

তিনি বলেন, “আমার কাছে ইংল্যান্ডের বিপক্ষে সেই জয়ই ছিল এই বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন। ওই মুহূর্তেই আর্জেন্টিনা পুরো দেশকে এমন আনন্দ দিয়েছে, যা কখনো ভোলার নয়।”

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী সাবেক এই উইঙ্গার। তার মতে, মেসি যতদিন নিজে চাইবেন, ততদিনই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রাখেন।

দি মারিয়া বলেন, “আমার বিশ্বাস, মেসির সামনে এখনো অনেক সময় আছে। ৩৯ বছর বয়সেও সে দেখিয়ে দিয়েছে, কেন তাকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। তার সামর্থ্যের কোনো সীমা আমি দেখি না।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...