| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মেসির অবসর নিয়ে নতুন তথ্য, যা জানা গেল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৪ ২০:৩০:৫৩
মেসির অবসর নিয়ে নতুন তথ্য, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই ধারণা করেছিলেন, আর্জেন্টিনার জার্সিতে সেটিই ছিল এই কিংবদন্তির শেষ ম্যাচ। তবে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে ভিন্ন ইঙ্গিত মিলেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের তথ্য অনুযায়ী, এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না মেসি। বরং আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

আর্জেন্টিনার একাধিক গণমাধ্যম জানিয়েছে, দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ একটি বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটির ঘোষণা আগেভাগেই দেওয়া হবে, যাতে দেশ-বিদেশের হাজারো সমর্থক মাঠে উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখতে এবং সম্মান জানাতে পারেন।

প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য সাফল্যের সাক্ষী হয়েছেন লিওনেল মেসি। তার নেতৃত্বেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

চলতি বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে টুর্নামেন্ট শেষ করেন মেসি। পুরো আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

জাতীয় দলের ইতিহাসেও অসংখ্য রেকর্ডের মালিক মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৭ ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ১২৫ গোল এবং ৬৫ অ্যাসিস্টের রেকর্ডও তার দখলে।

তবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ কবে হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় থাকবেন তিনি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের লক্ষ্য, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের বিদায়কে স্মরণীয় করে তোলা। তাই হঠাৎ অবসরের পরিবর্তে একটি বিশেষ বিদায়ী ম্যাচের মাধ্যমে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চান তারা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...