আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিতর্ক থামার আগেই নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনাকে ভবিষ্যতের সব বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধ করার দাবি। এ দাবিতে শুরু হওয়া একটি আন্তর্জাতিক অনলাইন গণস্বাক্ষর অভিযানে ইতোমধ্যে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন স্বাক্ষর করেছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।
ইউরো নিউজের তথ্যের বরাত দিয়ে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম *গোল ডটকম* জানিয়েছে, ‘Leave, Argentina’ শিরোনামের এই অনলাইন পিটিশনে ফিফা ও ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
পিটিশনের আয়োজকদের দাবি, যদি কোনো দলকে আগেভাগেই সুবিধা দেওয়া হয়, তাহলে অন্য দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা অর্থহীন হয়ে পড়ে। তাই সব দলের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুরুতে ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই সেই লক্ষ্য অতিক্রম করে। আয়োজকদের দাবি অনুযায়ী, বর্তমানে স্বাক্ষরের সংখ্যা ২ কোটি ৩০ লাখেরও বেশি, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন গণস্বাক্ষর অভিযানের কাতারে নিয়ে গেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ১৯৯৭ সালের ‘Jubilee 2000’ পিটিশনে ২ কোটি ৪০ লাখের বেশি স্বাক্ষরের পর এটিকে অন্যতম বড় গণস্বাক্ষর উদ্যোগ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
ফাইনালের রেফারিং নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের অভিযোগ, ম্যাচ পরিচালনাকারী স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের কিছু ফাউলে কার্ড দেখাননি। একই সঙ্গে স্পেনের নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসের দুটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা হয়।
এ ছাড়া পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ, আক্রমণাত্মক খেলার ধরন এবং কয়েকটি বিতর্কিত ঘটনার কারণে দলটি সমালোচনার মুখে পড়ে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনাকে আজীবন নিষিদ্ধ করার দাবিতে বিপুলসংখ্যক স্বাক্ষরের দাবি উঠলেও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানানো হয়নি। এছাড়া এ ধরনের অনলাইন গণস্বাক্ষর অভিযানের কোনো আইনি বাধ্যবাধকতা নেই এবং এগুলোর ভিত্তিতে কোনো দলকে নিষিদ্ধ করার বিধানও নেই।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- সিঙ্গাপুর ডলারের দাম আজ কত
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
