| ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৩ ১৯:১৩:০৭
বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপে রানার্সআপ হলেও পুরো আসরজুড়ে নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, কয়েকজন ফুটবলারের আচরণ এবং একাধিক বিতর্কিত ঘটনার জেরে দলটিকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন পিটিশন শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, এতে ইতোমধ্যে ২ কোটিরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘Argentina Out’ শিরোনামের ওই পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশের ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন ডিজিটাল স্বাক্ষর করেছেন। শুরুতে পিটিশনের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ। তবে অল্প সময়েই সেই লক্ষ্য ছাড়িয়ে কয়েক গুণ বেশি সমর্থন পেয়েছে উদ্যোগটি।

পিটিশনে অভিযোগ করা হয়েছে, পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা রেফারিংয়ে বিশেষ সুবিধা পেয়েছে। আয়োজকদের ভাষ্য, যদি আগেই কোনো দলকে সুবিধা দেওয়া হয়, তাহলে অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ কী? তাই ভবিষ্যতে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর পিটিশনের আয়োজকেরা নতুন বার্তাও প্রকাশ করেন। সেখানে লেখা হয়, “ফিফা আমাদের কথা শোনেনি, কিন্তু স্পেন তাদের প্রতিশ্রুতি রেখেছে। ধন্যবাদ, স্পেন।” তাদের দাবি, ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার পর পিটিশনে স্বাক্ষরের সংখ্যা আরও দ্রুত বাড়তে থাকে।

ফাইনাল ম্যাচেও আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে ঘুষি মারা এবং গাভিকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে, স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সির ওপর কঠোর ট্যাকলের কারণে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। অনেক বিশ্লেষকের মতে, ওই ঘটনাই ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেছিল।

সব মিলিয়ে বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা ছিল সবচেয়ে আলোচিত দলগুলোর একটি। তবে অনলাইন পিটিশনে বিপুলসংখ্যক মানুষের সমর্থনের দাবি থাকলেও, এ ধরনের পিটিশনের ভিত্তিতে ফিফা কোনো দলকে নিষিদ্ধ করেছে বা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নিয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া অনলাইন পিটিশনের রেকর্ড এখনও ‘Jubilee 2000’ আন্দোলনের দখলে। ওই পিটিশনে স্বাক্ষর করেছিলেন ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন। ফলে ‘Argentina Out’ পিটিশনটি ব্যাপক সাড়া ফেললেও রেকর্ড গড়তে পারেনি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (এমএলএস)-এর রোমাঞ্চকর ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে পরাজিত করেছে ইন্টার মায়ামি। আজকের ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...