| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

খুলনায় রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, ঘটনায় চাঞ্চল্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৩ ০৮:২৫:৫০
খুলনায় রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়ে সবুজাভ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর এলাকার একটি বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন।

পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় এবং থানায় যান। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকনিকের আয়োজন উপলক্ষে বেকারির কয়েকজন কর্মচারী পাইকগাছা বাজারের এক মাংস বিক্রেতার কাছ থেকে চার কেজি গরুর মাংস কেনেন। বিক্রেতা জানান, সেদিন সকালে জবাই করা মাংস শেষ হয়ে যাওয়ায় আগের দিন জবাই করে ফ্রিজে সংরক্ষিত মাংস দেওয়া হয়েছিল।

বেকারির কর্মচারীদের দাবি, স্বাভাবিক নিয়মে তেল-মসলা দিয়ে রান্না শুরু করার কিছুক্ষণ পরই মাংসের স্বাভাবিক লালচে রং বদলে নীলচে-সবুজ হতে শুরু করে। তারা জানান, যত রান্না এগোচ্ছিল, রং ততই গাঢ় হয়ে উঠছিল। বিষয়টি দেখে তারা রান্না বন্ধ করে অন্যদের ডাকেন এবং পরে মাংসসহ কড়াই নিয়ে প্রথমে বিক্রেতার কাছে যান।

সেখানে সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে তারা ইউএনও কার্যালয়ে যান। পরে সেখান থেকে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হলে রান্না করা মাংস নিয়ে থানায় উপস্থিত হন। পরে মাংসটি ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন মাংস বিক্রেতা। তার দাবি, একই ফ্রিজে সংরক্ষিত মাংস আরও কয়েকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল এবং তাদের কেউ এমন অভিযোগ করেননি। তার মতে, বেকারিতে ব্যবহৃত কোনো রাসায়নিক বা অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটতে পারে।

তবে বেকারির কর্মচারীরা এ দাবি প্রত্যাখ্যান করে মাংসের নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বেকারির কর্মচারীরা রান্না করা মাংস নিয়ে থানায় এসেছিলেন। তবে লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা অভিযোগ দাখিল করেননি। পরে কিছু সময় পর মাংসের কড়াই নিয়ে তারা চলে যান।

ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাংসের রং কেন পরিবর্তিত হয়েছিল, তা জানতে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...