আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা, তারিখ নিয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচের সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালোর দাবি, ম্যাচটি ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে।
ফিনালিসিমা হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াই। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার এই ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচটি স্থগিত করা হয়। পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দেশের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সাম্প্রতিক প্রতিবেদনে মার্টিন আরেভালো দাবি করেছেন, কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমা আয়োজনের বিষয়ে নতুন করে অগ্রগতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতার সরকার ইতোমধ্যেই ম্যাচটি আয়োজনের স্বত্ব পেয়েছে।
তবে এখন পর্যন্ত উয়েফা বা কনমেবল কেউই ম্যাচটির তারিখ, ভেন্যু বা সময়সূচি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, ফিনালিসিমা স্থগিত হওয়ার পর ভাগ্যের পরিহাসে স্পেন ও আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন।
ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা, যা ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলেছিল।
বিশ্বকাপ ফাইনালের সেই পরাজয়ের পর সম্ভাব্য ফিনালিসিমা ম্যাচটি আর্জেন্টিনার জন্য প্রতিশোধের সুযোগ হিসেবে দেখছেন অনেক ফুটবলপ্রেমী। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন চাইবে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করতে।
তবে ম্যাচের নির্দিষ্ট তারিখ, সময় ও ভেন্যু জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে উয়েফা ও কনমেবলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
