| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রীর ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২২ ১৬:১৫:৩৭
নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এটি একবারে নয়, বরং ধাপে ধাপে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের অর্থনীতি, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা এবং নতুন পে-স্কেল নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন,

"পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় আমরা এটি ক্রমান্বয়ে বাস্তবায়ন করব।"

তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক সময় অতিক্রম করছে। তাই নতুন পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এমন একটি পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সুবিধা পান, আবার একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপও সৃষ্টি না হয়।

অর্থমন্ত্রী জানান, সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে টেকসই আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নতুন পে-স্কেল কবে থেকে কার্যকর হবে এবং কোন কোন ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকার পরবর্তীতে বিস্তারিত ঘোষণা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...