আবারও স্পেন-আর্জেন্টিনা মহারণ! কবে কখন শুরু
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে দাবি করেছেন ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালো।
ফিনালিসিমা হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াই। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার এই ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটি স্থগিত করা হয়। পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ কিংবা দুই দেশের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে মার্টিন আরেভালোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে অগ্রগতি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, কাতার সরকার ইতোমধ্যে ম্যাচটি আয়োজনের স্বত্ব পেয়েছে।
যদিও এখন পর্যন্ত উয়েফা বা কনমেবল আনুষ্ঠানিকভাবে ম্যাচের তারিখ, সময় কিংবা ভেন্যু ঘোষণা করেনি, তবুও এই খবর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
উল্লেখ্য, ফিনালিসিমা স্থগিত হওয়ার পর ভাগ্যের পরিহাসে স্পেন ও আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন।
ম্যাচটিতে গোল হওয়ার কিছুক্ষণ আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে শেষ সময়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফাইনালের সেই পরাজয়ের পর সম্ভাব্য ফিনালিসিমা ম্যাচটি আর্জেন্টিনার জন্য প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন চাইবে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করতে।
তবে ম্যাচটি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভেন্যু, সময় ও সূচি নিশ্চিত হওয়ার জন্য ফুটবলপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- পে-স্কেলের অর্থ জোগাড়ে সরকারের ৫ পরিকল্পনা
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
