| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার শুরুর একাদশে তিন পরিবর্তন; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২০ ০০:৩৭:২৯
আর্জেন্টিনার শুরুর একাদশে তিন পরিবর্তন; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ২০২৬-এর মহারণে স্পেনের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা দলের তুলনায় রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তন দেখা গেছে। তবে অধিনায়ক লিওনেল মেসি যথারীতি শুরু থেকেই নেতৃত্ব দিচ্ছেন আলবিসেলেস্তেদের।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাইট-ব্যাক পজিশনে। নাহুয়েল মোলিনার জায়গায় সুযোগ পেয়েছেন গঞ্জালো মন্টিয়েল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মোলিনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিপরীতে, বদলি হিসেবে নেমে দারুণ ছন্দে ছিলেন মন্টিয়েল। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ফাইনালের শুরুর একাদশে জায়গা পেয়েছেন তিনি।

মাঝমাঠেও পরিবর্তন এনেছেন স্কালোনি। সেমিফাইনালে বেঞ্চে থাকা রদ্রিগো ডি পল এবার ফিরেছেন মূল একাদশে। তার জায়গা ছেড়ে বেঞ্চে বসেছেন জুলিয়ানো সিমিওনে। অভিজ্ঞতা ও বড় ম্যাচে কার্যকর উপস্থিতির কারণে ডি পলের ওপরই আস্থা রেখেছেন আর্জেন্টাইন কোচ।

তৃতীয় পরিবর্তনটি এসেছে লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে। পুরোপুরি ফিট না থাকায় তাকে শুরুর একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন নিকোলাস গঞ্জালেজ। ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে একাধিক আক্রমণ গড়ে নজর কাড়েন এই উইঙ্গার।

স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ।

গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ।

লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনার এই একাদশ কতটা সফল হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

খেলা টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...