অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল
নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান। ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় শুরু হবে মহারণ।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের ফাইনাল।
টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। পাশাপাশি টি স্পোর্টস এবং সময় টিভিতেও দেখা যাবে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লড়াই।
যারা মোবাইল, ট্যাব বা স্মার্ট টিভিতে ম্যাচ দেখতে চান, তাদের জন্যও রয়েছে একাধিক বিকল্প। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ফাইনালের সম্প্রচার।
এ ছাড়া অনলাইনে স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপের মাধ্যমেও বিশ্বকাপ ফাইনাল উপভোগ করার সুযোগ থাকবে ফুটবলপ্রেমীদের।
বিশ্বকাপের শেষ ম্যাচে শিরোপা কার হাতে উঠবে, তা জানতে এখন অপেক্ষা শুধু ৯০ মিনিটের মহারণের।
আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল খেলা টি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
