| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দুই পরিবর্তনের ইঙ্গিত, ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে চমক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৯ ২১:০৮:৪৫
দুই পরিবর্তনের ইঙ্গিত, ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে চমক

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। তবে ফাইনালের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুটি গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে এখনো চলছে জোর আলোচনা।

পুরো টুর্নামেন্টজুড়েই নিজের কৌশল গোপন রেখেছেন স্কালোনি। ফাইনালের আগেও তিনি শুরুর একাদশ নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স এবং অনুশীলনের পর্যবেক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, পরিচিত কাঠামো অপরিবর্তিত থাকলেও দুটি জায়গায় পরিবর্তন আসতে পারে।

সবচেয়ে বড় প্রশ্ন রাইট-ব্যাক পজিশনে। পুরো বিশ্বকাপে নাহুয়েল মোলিনার ওপরই আস্থা রেখেছিলেন স্কালোনি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইংল্যান্ডের গোলটিও আসে তার দিক ব্যবহার করেই।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দুর্দান্ত খেলেন গনজালো মন্টিয়েল। রক্ষণে দৃঢ়তা দেখানোর পাশাপাশি আক্রমণেও কার্যকর ভূমিকা রাখেন তিনি। তাই ফাইনালের শুরুর একাদশে মোলিনার পরিবর্তে মন্টিয়েলকে দেখা যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

মিডফিল্ডেও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই। সেমিফাইনালে জুলিয়ানো সিমিওনে শুরু থেকে খেললেও বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেন রদ্রিগো ডি পল। অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং বড় ম্যাচে কার্যকর উপস্থিতির কারণে ফাইনালে আবারও শুরুর একাদশে ফিরতে পারেন এই মিডফিল্ডার।

শেষ অনুশীলনে জিওভানি লো সেলসোকেও পরীক্ষা করেছেন স্কালোনি। তবে তাকে শুরুর একাদশের চেয়ে দ্বিতীয়ার্ধে ট্যাকটিক্যাল পরিবর্তনের অংশ হিসেবেই মাঠে নামানোর সম্ভাবনা বেশি।

সম্ভাব্য একাদশ অনুযায়ী গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে দেখা যেতে পারে গনজালো মন্টিয়েল অথবা নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোকে। মাঝমাঠে থাকতে পারেন জুলিয়ানো সিমিওনে অথবা রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি, তার সঙ্গী হুলিয়ান আলভারেজ।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে স্কালোনি শেষ পর্যন্ত কাদের ওপর ভরসা রাখেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...