| ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ফুটবল বিশ্বকাপ: কারা এগিয়ে গোল্ডেন বুট, বল ও গ্লাভ জয়ে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৯ ২১:০২:২৫
ফুটবল বিশ্বকাপ: কারা এগিয়ে গোল্ডেন বুট, বল ও গ্লাভ জয়ে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপার পাশাপাশি এই ম্যাচের পরই ঘোষণা করা হবে টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর বিজয়ীর নাম।

ফিফা এবারের আসরে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভসহ একাধিক ব্যক্তিগত সম্মাননা তুলে দেবে। শেষ ম্যাচের আগে কোন পুরস্কারের দৌড়ে কারা এগিয়ে, তা নিয়েই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। বর্তমানে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন। পাশাপাশি রয়েছে ৪টি অ্যাসিস্ট।

অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোল ৮টি এবং অ্যাসিস্টও ৪টি। তাই শুধু দুটি গোল করলেই মেসির পক্ষে গোল্ডেন বুট জেতা সম্ভব হবে না।

এই পুরস্কার জিততে হলে ফাইনালে মেসিকে অন্তত হ্যাটট্রিক করতে হবে, অথবা দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট যোগ করতে হবে। অন্যথায় গোল্ডেন বুটের মালিক হওয়ার পথে সবচেয়ে এগিয়ে থাকবেন এমবাপে।

বর্তমান গোলদাতার তালিকা:

* কিলিয়ান এমবাপে (ফ্রান্স): ১০ গোল, ৪ অ্যাসিস্ট

* লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

গোল্ডেন বলের লড়াইয়ে মেসি ফেভারিট

বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ২০২২ কাতার বিশ্বকাপে এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। এবারও তিনি অন্যতম প্রধান দাবিদার।

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সুপারিশ এবং স্বীকৃত সাংবাদিকদের ভোটে এই পুরস্কার নির্ধারণ করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ফাইনালের আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়।

মেসির পাশাপাশি সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

গোল্ডেন গ্লাভের লড়াইও হাড্ডাহাড্ডি

বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ। গত আসরে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

এবারও তার পারফরম্যান্স প্রশংসিত হলেও প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন। কেপ ভার্দের ভোজিনহা দুর্দান্ত সেভ করে আলোচনায় এসেছেন। এছাড়া নজর কেড়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।

বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, ব্যক্তিগত গৌরবেরও মঞ্চ। আর্জেন্টিনা-স্পেনের মহারণ শেষে জানা যাবে, কার হাতে উঠছে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...