| ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ফাইনালের আগে ও বিরতিতে জমকালো আয়োজন, দেখে নিন সূচি (লাইভ)

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৯ ২০:২৪:১৬
ফাইনালের আগে ও বিরতিতে জমকালো আয়োজন, দেখে নিন সূচি (লাইভ)

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের মহারণে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য থাকছে বিশ্বমানের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। সংগীত, বিনোদন ও ক্রীড়ার অনন্য সমন্বয়ে এবারের ফাইনালকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজন করেছে ফিফা।

ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এ আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন জনপ্রিয় মার্কিন শিল্পী পোস্ট মালোন।

এ ছাড়া পারফর্ম করবেন ইতালিয়ান তারকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ম্যাচ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী গায়িকা জেনিফার হাডসন।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো যুক্ত হয়েছে সুপার বোল ধাঁচের ‘হাফটাইম শো’। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন আয়োজন এবারই প্রথম। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের সৃজনশীল পরিচালনায় রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

প্রথমার্ধ শেষে ১৫ মিনিটের বদলে ১৭ মিনিটের বিরতিতে অনুষ্ঠিত হবে এই বিশেষ পরিবেশনা। মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন পপ তারকা ম্যাডোনা, লাতিন সংগীতের জনপ্রিয় মুখ শাকিরা, কোরিয়ান সুপারস্টার ব্যান্ড বিটিএস, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার এবং আফ্রোবিট শিল্পী বার্না বয়। এছাড়া বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের নেতৃত্বে থাকবে বিশেষ অর্কেস্ট্রা পরিবেশনা। শিশু দর্শকদের জন্য উপস্থিত থাকবে সেসামি স্ট্রিট ও দ্য মাপেটসের জনপ্রিয় চরিত্রগুলোও।

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দামও গড়েছে নতুন রেকর্ড। টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ৭ হাজার ৫৯৫ মার্কিন ডলার। অন্যদিকে টিকপিক জানিয়েছে, প্রতি টিকিটের গড় বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ। এই মূল্য এনএফএল সুপার বোল ও এনবিএ ফাইনালের টিকিটকেও ছাড়িয়ে গেছে।

ফাইনালে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন। পাশাপাশি বিজয়ী দলকে দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভিতে।

লাইভ অনুষ্টানসহ খেলা দেখতে এখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন

ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন

খেলাধুলা ডেস্ক: আসন্ন ফিফা আসিয়ান কাপ ২০২৬ (FIFA ASEAN Cup 2026) প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’-এর ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...